× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৮:৫৪ এএম

যশোরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৫, ০৮:৫৪ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

যশোরের শার্শা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে লিটন হোসেন (৩০) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত কাশেম আলীর দুই ছেলে আজগার আলী (৩২) ও শমসের আলী (৪৫), এজাহারভুক্ত সন্দেহভাজন সামসুল হক (৫২) ও আব্দুল হক মিয়া (৫৫)।

শার্শা থানার ওসি কেএম রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে লিটন হোসেন স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকাকালে এলাকার সেলিম ও রমজান তাদের সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়। লিটনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত লিটনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আজগার আলী ওই রাতেই শার্শা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, নিহত লিটন হোসেন বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে সন্দেহ করছে পুলিশ।

Link copied!