× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১৯ পিএম

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:১৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ার অভিমানে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত কিশোরের নাম মোঃ ইয়ামিন (১৬)। সে উপজেলার ৩ নম্বর কোলা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের প্রবাসী মোঃ শাহিনুর তরফদারের ছেলে।

পারিবারিক সূত্র ও থানায় দায়ের করা অপমৃত্যুর সংবাদে জানা যায়, নিহত ইয়ামিন দীর্ঘদিন ধরে পরিবারের কাছে একটি মোটরসাইকেল কেনার আবদার করে আসছিল। তার মা মোছাঃ চায়না পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে কিছুদিন সময় চাইলেও ইয়ামিন তাতে রাজি হয়নি। এ নিয়ে সে প্রায়ই আত্মহত্যার হুমকি দিত।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ইয়ামিন ঘর থেকে বের হয়ে অস্বাভাবিক আচরণ শুরু করে। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের জানায়, সে পাঁচটি ঘুমের ওষুধ খেয়েছে। পরে তাকে বুঝিয়ে ঘরে পাঠানো হয়।

পরেরদিন শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে তার মা ছেলের খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি দেখতে পান, ইয়ামিন সিলিং ফ্যানের কাঠের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!