× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৭ পিএম

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৯:১৭ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরিফ (১৯) ও সোহান (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি ময়নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান একই গ্রামের শিপন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার আগে একটি নম্বর প্লেট-বিহীন পালসার মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে আড়ুয়াকান্দি ময়নার মোড়ে এসে একটি থ্রি হুইলার মাহেন্দ্রকে ওভারটেক করার সময় ধাক্কা খেয়ে সড়কের ওপর ছিটকে পড়ে তারা। সে সময় ঝিনাইদহ থেকে মাগুরাগামী একটি বালিবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩৭৫২) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মো. জাহানুর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!