জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি আসাদুজ্জামান। গ্রেপ্তারকৃত শাখাওয়াত হোসেন উপজেলার শ্রীমন্তপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম মকবুল হোসেনের ছেলে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং পুলিশ সুপারের দিক নির্দেশনায় বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ।
অভিযানের সময় নিজ বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বিদেশি মদ বেচাকেনার সময় শাখাওয়াত হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


