× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:০২ এএম

কালাইয়ে ভটভটি উল্টে ব্যবসায়ী নিহত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:০২ এএম

নিহত ব্যবসায়ী। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত ব্যবসায়ী। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে ভটভটি উল্টে রাসেল মণ্ডল (৩৫) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই উপজেলার পুনট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মণ্ডল জয়পুরহাট সদর উপজেলার জামালপুর পালপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লিটন মণ্ডল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাসেল জামালপুর থেকে ভাঙাড়ির মালামাল নিয়ে ভটভটিতে করে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে কালাই উপজেলার পুনট এলাকায় পৌঁছালে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এতে তিনি মাথা ও বুকে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

নিহতের মামা মামুনুর রশিদ ও চাচাতো ভাই রিমন হোসেন জানান, জীবিকার তাগিদে রাসেল নিয়মিত ভাঙাড়ি সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

প্রত্যক্ষদর্শী আমির হোসেন বলেন, ‘ভটভটিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পুনট বাজার এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। রাসেল ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।’

দুর্ঘটনায় ভটভটির চালক আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কালাই থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান।

তিনি জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

Link copied!