× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:১৬ পিএম

আক্কেলপুরে এক রাতে তিন বাড়িতে চুরি

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:১৬ পিএম

আক্কেলপুর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

আক্কেলপুর থানা। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একই রাতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার সোনামুখী ইউনিয়নের অনন্তপুর গ্রামে আজম চৌধুরী, বেনজির চৌধুরী ও রেন্টু হোসেনের বাড়িতে দরজা ভেঙে চোরেরা প্রবেশ করে চুরি সংঘটিত করে।

স্থানীয়রা জানান, গত দুই মাস ধরে ওই তিনটি বাড়িতে কেউ বসবাস করছিলেন না। বাড়ির মালিকরা চাকরির কারণে ঢাকা ও নওগাঁয় অবস্থান করছিলেন। এ কারণে বাড়িগুলো ফাঁকা ছিল। সকালে প্রতিবেশীরা গিয়ে তিনটি বাড়ির দরজা ভাঙা দেখতে পান। ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ বিষয়ে তাকে কেউ সরাসরি জানায়নি। তবে একজন সাংবাদিক ফোন করে বিষয়টি অবহিত করেছেন। এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে তিনি জানান।

Link copied!