× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৫১ পিএম

রামগড়ে জামায়াতের পথসভা ও নির্বাচনি প্রচার

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ২৯৮ নং খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে রামগড়ে পথসভা ও নির্বাচনি প্রচার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলার আয়োজনে উপজেলা আমির ফয়েজ আহমেদের নেতৃত্বে বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি নির্বাচনি প্রচার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী, জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াতে ইসলামী রামগড় উপজেলা সম্পাদক আনোয়ার হোসেন, এনসিপি নেতা নূর আলসহ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলার তৈয়শালা, উত্তর গর্জনতলী, চৌধুরী পাড়া, পূর্ব বুলিপাড়া, খাগড়া বিল ও ১ নং রামগড় ইউনিয়ন পরিষদ সামনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে খাগড়াছড়িবাসীকে উন্নীত করার প্রতিশ্রুতি দেবে।

অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী আরও বলেন, ‘গণভোটে হ্যাঁ দিতে সবার প্রতি আহ্বান জানাই। নির্বাচিত হলে বিভিন্ন সমস্যা সমাধানে দলের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান বাংলাদেশের ১৮ কোটি মানুষের একমাত্র জনপ্রিয় দল জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকের অধীনে। দীর্ঘ ইতিহাসে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো দুর্নীতি দেখেনি এবং দেখবে না। খাগড়াছড়িতে দাঁড়িপাল্লা মার্কা নির্বাচিত হলে সরকারের সকল বরাদ্দকৃত হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে। একটি পয়সাও লুটপাট হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে সকালবেলা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ জানাই। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে ঘুষ দিয়ে চাকরি করতে হবে না এবং দুর্নীতি থাকবে না।’

Link copied!