ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ঢাকায় গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১০:৪২ এএম
গ্রেপ্তার রফিকুল আলম। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতার ভাই রফিকুল আলমকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভাটারা থানার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি দল রফিকুল আলমকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্র জানায়, রফিকুল আলমের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা মামলাসহ অন্তত ৪৭টি মামলা রয়েছে।

২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়ার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার অন্যতম প্রধান আসামি তিনি। কিন্তু সরকার পতনের পর তিনি কিছুদিন খাগড়াছড়িতে নিজের বাড়িতে অবস্থান করলেও পরে আত্মগোপনে চলে যান।

পুলিশ আরও জানায়, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে খাগড়াছড়িতে নিয়ে আসা হবে।

উল্লেখ্য, গ্রেপ্তার রফিকুল আলম টানা দুই মেয়াদে খাগড়াছড়ি পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ভাই।