ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

খুলনায় যুবককে গুলি

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৮:৪৬ এএম
খুলনা জেলার মানচিত্র। ছবি : রূপালী বাংলাদেশ

খুলনা নগরীর টুটপাড়া এলাকায় সোহেল (৩৫) নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে টুটপাড়ার শিশু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেলে করে পাঁচ দুর্বৃত্ত এসে সোহেলের কোমরে গুলি করে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এলাকাবাসী জানান, একই স্থানে গত ৫ ফেব্রুয়ারি রাকিব নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ঘটনার কারণ অনুসন্ধান এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।