× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:০১ পিএম

পুলিশকে গুলি করে পালানো সেই সন্ত্রাসী গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৬, ১১:০১ পিএম

ছবিঃ রূপালি বাংলাদেশ

ছবিঃ রূপালি বাংলাদেশ

খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশায় পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যাওয়া সন্ত্রাসী হাসিবুল আলম সজলকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ১৭ মার্চ রাত ১১টার দিকে মহেশ্বরপাশা ফাঁড়ির পাশে একটি বালিকা বিদ্যালয়ের সামনে কয়েকজন সন্ত্রাসী বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানে যায় পুলিশ।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের তথ্যমতে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা গজাল ইমন, মিলন ও সজলসহ ৬-৭ জনের একটি দল পুলিশকে লক্ষ্য করে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর তারা মোটরসাইকেলে করে এলাকা ত্যাগ করে।

এ ঘটনায় দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) রাহাত আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর থেকেই আসামিদের ধরতে অভিযান শুরু করে পুলিশ।

দৌলতপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১৮ মার্চ) রাতে হরিণটানা থানা এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়। আজ তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হাসিবুল আলম সজল মহানগরীর বয়রা কলেজ মোড় এলাকার মৃত এহসানুল আলমের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গ্রুপের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

রূপালী বাংলাদেশ

Link copied!