× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:১২ পিএম

তাড়াইলে অবৈধ পেট্রোল জব্দ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৬, ০৪:১২ পিএম

ভ্রাম্যমাণ আদালতে জরিমানাছবি। ছবি : রূপালী বাংলাদেশ

ভ্রাম্যমাণ আদালতে জরিমানাছবি। ছবি : রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা এবং দিগদাইড় ইউনিয়নের বরুহা বাজার এলাকা থেকে অবৈধভাবে পেট্রোল মজুদ করে রাখার দায়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদ ভবনের সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ঘটনায় জড়িতদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় বরুহা গ্রামের আলাল উদ্দিনের ছেলে রাজা মিয়াকে ৫ হাজার টাকা এবং কাজলা গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল মান্নানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে ২টি মামলা করা হয়েছে।

জব্দকৃত পেট্রোল পরবর্তীকালে ফুয়েল কার্ডধারীদের মধ্যে প্রতি ৩ লিটার ৩৫০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ থেকে জরিমানার টাকা রেখে অবশিষ্ট টাকা মজুদদার পেট্রোলের মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!