ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভেড়ামারায় ধানের শীষের বিশাল নির্বাচনি জনসভা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৪৪ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা ও পৌর শাখাসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ভেড়ামারা সরকারি পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়।

ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মহ. তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপির কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) এর মহাসচিব ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব লিংকন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. সামসুজ্জামান (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা প্রফেসর ড. সাইফুল ইসলাম।

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্যসচিব ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহাজান আলীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম বিশু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চাঁদগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, ভেড়ামারা উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক মোস্তাক আহমেদ মিন্টু, ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বিজেএম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম রঞ্জু।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন আপসহীন নেত্রী ছিলেন আমাদের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদায়ে আমরা শোকাহত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করা। সেই অধরা স্বপ্ন পূরণ করতে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তাদের পুত্র তারেক রহমান। তাই আমরা বিএনপি ও তারেক রহমানের রাষ্ট্র উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে এবং ভেদাভেদ, ষড়যন্ত্র নয় ফ্যাসিবাদী সরকারের সকল অন্যায়ের কবর রচনায় ধানের শীষ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করব।

তিনি আরও বলেন, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি করি। বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকার হত্যা খুন সহ বিভিন্ন মামলা দিয়েছে। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হিংসা ও হয়রানির রাজনৈতিক পছন্দ করে না। সুতরাং আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে হিংসার রাজনীতির মাধ্যমে দেশের উন্নয়নকে নষ্ট করবে না। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই। জনগণের ক্ষতি করে হিংসার রাজনীতি করব না। আপনারা যদি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করেন আমি কথা দিচ্ছি কুষ্টিয়া-২ আসনে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের স্থান থাকবে না।