ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের স্বাগত মিছিল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৯:৫৩ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল। ছবি : রূপালী বাংলাদেশ

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় স্বাগত মিছিল করেছে জামায়াতে ইসলামী। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাদ আছর দলটির উপজেলা শাখার উদ্যোগে এ মিছিল পৌর বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেড়ামারা বাস স্ট্যান্ড চত্বরে শেষ হয়।

স্বাগত মিছিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা আমির মো. জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম ও সহ-সাধারণ সম্পাদক তারিক রহমান।

বক্তারা পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা রেখে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ রাখার আহ্বান জানান এবং প্রকাশ্যে হোটেল-রেস্তোরাঁ খোলা না রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন।