ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভেড়ামারায় ৫ তলা ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:২৬ পিএম
প্রতীকী ছবি

কুষ্টিয়ার ভেড়ামারা হালিমা বেগম একাডেমির সামনে রথপাড়ার গোলাম রহমান খানের নির্মাণাধীন ভবনের সেফটি না নিয়ে কাজ করার সময় ৫ তলার ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই রুবেল (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত রুবেলের বাড়ি পার্শ্ববর্তী মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মজলিসপুর গ্রামের আব্দুর রাজ্জাক আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রীর হেলপার হিসাবে কাজ করতেন।

ভেড়ামারা থানার ওসি জাহেদুর রহমান বলেন, ভেড়ামারা থানায় নিহতের মামা শাহাজাহান আলী একটি নিয়মিত মামলা করেন।