ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভেড়ামারায় বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১১:৫১ এএম
বিপুল পরিমাণ দেশীয় মদ উদ্ধার। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকায় শনিবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করেছে প্রশাসন। 

মাদকবিরোধী অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার ও ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান।

গোপন সূত্রের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত শুভংকর প্রামাণিক ওরফে শুভের বসতবাড়ির রান্না ঘরের চালের নিচ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১১২ বোতল (৮৮ লিটার) দেশীয় মদ উদ্ধার করা হয়।

অভিযানের ঘটনা আঁচ করতে পেরে অভিযুক্ত শুভংকর প্রামাণিক ওরফে শুভ সটকে পড়েন।

ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ জাহেদুর রহমান জানান, এ ঘটনায় একটি মাদক মামলা করা হয়েছে।