ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় বোমাসহ আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫৩ পিএম
দেশীয় অস্ত্রসহ মঙ্গল মোল্লা গ্রেপ্তার। ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, দুটি হাতবোমা ও একটি দেশীয় অস্ত্রসহ মঙ্গল মোল্লা নামে এক যুবককে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক মঙ্গল মোল্লা দৌলতপুর উপজেলার ছলিমের চর এলাকার মো. মালেক মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চিলমারী বিওপির ছলিম পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। 

এ সময় একটি ওয়ান শুটার গান, দুটি হাতবোমা, একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) এবং একটি মোবাইল ফোনসহ মঙ্গল মোল্লাকে আটক করা হয়। 

কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এ ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।