বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত সংরক্ষিত মহিলা আসনের (বৃহত্তর কুষ্টিয়া-মেহেরপুর-চুয়াডাঙ্গা) সংসদ সদস্য ফরিডদা ইয়াসমিনকে ভেড়ামারায় গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ভেড়ামারা উপজেলা বিএনপি উক্ত সংবর্ধনার আয়োজন করে।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য ফরিদা পারভীন।
বিএনপি নেতা মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব মো. শাহাজান আলী, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ মো. আসলাম উদ্দিন, ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শাখার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থকবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে ফুল দিয়ে বরণ করে নেন।

