× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:৪৭ পিএম

রিকশাচালকের ঘুষিতে প্রাণ হারালেন যুবদল নেতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৭:৪৭ পিএম

যুবদল নেতা বেলাল হোসেন মিশারী। ছবি- সংগৃহীত

যুবদল নেতা বেলাল হোসেন মিশারী। ছবি- সংগৃহীত

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোরিকশাচালকের মারধরে এক যুবদল নেতা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরের রায়পুরে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে পৌর শহরের সাব-রেজিস্ট্রার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবদল নেতার নাম বেলাল হোসেন মিশোরী (৫০)।

নিহত বেলাল উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয়ভাবে ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালক আরমান (৩৫) পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বায়োতির শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে অটোরিকশা দাঁড় করানোকে কেন্দ্র করে আরমানের সঙ্গে কবির মোহরী (৫৫) নামের এক বৃদ্ধের তর্কাতর্কি শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে বেলাল হোসেনের সঙ্গে আরমানের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আরমান বেলালের বুকে একাধিক ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত আরমান এলাকা থেকে পালিয়ে যায়। এদিকে ঘটনার প্রতিবাদে নিহতের স্বজন ও স্থানীয়রা লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে শহিদ ওসমান চত্বরে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। তারা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানিয়েছেন, অভিযুক্ত আরমানকে ধরতে পুলিশের অভিযান চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!