× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

সরকারি কাজে বাধা দেওয়ায় গ্রাম পুলিশ সদস্যের কারাদণ্ড

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনবিরোধী মোবাইল কোর্ট পরিচালনাকালে সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে মো. রফিকুল ইসলাম নামে এক গ্রাম পুলিশ সদস্যকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টা ৪০ মিনিটের দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের করলাটারী এলাকায় এ অভিযান চালানো হয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম বুড়িমারী ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য এবং উফারমারা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গভীর রাতে বুড়িমারী এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে গ্রাম পুলিশ সদস্য রফিকুল ইসলাম সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারা লঙ্ঘনের দায়ে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তাকে আটক করা হয়। দোষ স্বীকার করায় মোবাইল কোর্টের বিচারক ও ইউএনও মো. তানভীর হোসেন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি নাজমুল হক জানান, ‘মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত একজনকে ভোর চারটার দিকে থানায় দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, ‘অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলমান রয়েছে। সরকারি কাজে কেউ বাধা দিলে বা আইন অমান্য করলে কোনো ছাড় দেওয়া হবে না। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।’

Link copied!