ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কালকিনিতে মরহুম মোশারফ হাওলাদারের জানাজায় স্থানীয় এমপি খোকন তালুকদারের অংশগ্রহণ

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:৩৫ এএম
ছবি- রূপালী বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলা ওলামা দলের সভাপতি মরহুম মোশারফ হাওলাদারের জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন আনিসুর রহমান তালুকদার খোকন, এমপি।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১০টায় মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের জানাজা শেষে কালকিনি পৌরসভা ৮নং ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।