ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাটুরিয়ায় নির্বাচনবিষয়ক মতবিনিময় সভা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:২১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রিসাইডিং ও সহকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদের হলরুমে সাটুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইকবাল হোসেন।

এতে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলার সেনাবাহিনীর প্রতিনিধি মেজর এ.এম.এস. রাফিউল চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার নার্গিস সুলতানা, সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মো. ইউসুফ হোসেন।

সভায় ভোটকেন্দ্রের শৃঙ্খলা, ব্যালট বাক্সের সঠিক ব্যবহার, ভোটার শনাক্তকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।