× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:৪৪ পিএম

নদীতে গোসলে নেমে প্রাণ গেল ভাই-বোনের

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৭:৪৪ পিএম

মৃত চাচাতো ভাই-বোন। ছবি : রূপালী বাংলাদেশ

মৃত চাচাতো ভাই-বোন। ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বালিরটেক বাজার সংলগ্ন পুরাতন ট্রলার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের আজহার মিয়ার ছেলে মো. আকাশ মিয়া (২০) এবং একই উপজেলার বড়ইচড়া গ্রামের মৃত শুক্কুর আলীর মেয়ে মোসা. সাদিয়া আক্তার (১৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। 

স্থানীয়রা জানান, দুপুরে গোসল করতে নেমে হঠাৎ-ই পানিতে ডুবে যায় দুইজন। পরে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধাঘণ্টা পর আকাশ মিয়াকে এবং কিছু সময় পর সাদিয়া আক্তারকে পানির নিচ থেকে তুলে আনেন। গুরুতর অবস্থায় তাদের হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রথমে একজনকে উদ্ধার করা হলেও অপরজন নিখোঁজ ছিল। পরে তাকেও উদ্ধার করা হলে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

Link copied!