ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্তকে সংশোধনাগারে প্রেরণ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৩২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে শিশু আতিকা হত্যা মামলার প্রধান অভিযুক্ত কিশোরকে (১৫) গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে শিশু সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে তাকে আদালতে নেওয়া হলে অভিযুক্ত কিশোর ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ আসসামছু জগলুল হোসেন এ আদেশ দেন।

গ্রেপ্তারকৃত কিশোর সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গত শনিবার পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নিহত আতিকার মা আরিফা আক্তার।

গত বৃহস্পতিবার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল দক্ষিণপাড়া গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানের কাছ থেকে নিখোঁজ হয় সাত বছর বয়সী আতিকা। ওই দিন রাতেই তার মরদেহ বাড়ির কাছে একটি ভুট্টাখেতে পাওয়া যায়।

এ ঘটনায় আতিকা হত্যার সাথে জড়িত সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত কিশোরের বাবা ও চাচা নিহত হন এবং তার ভাই আহত হন।

ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক ছিল। পরে গত শনিবার সকাল ১০টার দিকে তাকে ঢাকার নবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।