× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৮ পিএম

মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতুল নামের ওই শিশুটি মারা যায়।

নিহত রাতুল শিবালয় উপজেলার উথলী গ্রামের আলী আজগরের ছেলে।

জেলা সিভিল সার্জন ডাক্তার এ কে এম মোফাখখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ জনে, যা জনস্বাস্থ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৩৩ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চলতি বছরে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে। একই সময়ে ১০ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, আর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা হয়েছে ১৯১ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ৭০ জন রোগী ভর্তি অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। উপজেলা পর্যায়ে সিঙ্গাইর, সাটুরিয়া, শিবালয়, ঘিওর, হরিরামপুর ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় রোগী শনাক্ত হলেও সবচেয়ে বেশি চাপ পড়ছে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Link copied!