ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে ভোজ্য তেল মজুদ রাখায় জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০১:০৭ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ভোজ্য তেল মজুদ করার অভিযোগে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের সেন্ট্রাল রোড এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় সাড়ে আট হাজার লিটার ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র‍্যাব-৯ ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযানে সহযোগিতা করে।

অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত মুনাফা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় প্রশাসন আরও সতর্ক করে জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।