× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৫:০০ পিএম

সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৫:০০ পিএম

সমাবেশে নাম ঘোষণা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই গ্রুপ। ছবি- রূপালী বাংলাদেশ

সমাবেশে নাম ঘোষণা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই গ্রুপ। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণার মিছিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে দিঘিরপাড় বাজার থেকে বিএনপি নেতা শামীম মোল্লার সমর্থকেরা মুন্সীগঞ্জ-২ (টঙ্গিবাড়ী-লৌহজং) আসনে বিএনপি প্রার্থী আব্দুস সালাম আজাদের পক্ষে মিছিল নিয়ে কামারখাড়া এলাকায় গেলে একই দলের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার খানের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরে দুপুর ১টার দিকে আবারও স্থানীয় মনোয়ার খান ও শামীম মোল্লা বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। উভয় বংশই বিএনপির সমর্থক বলে জানা গেছে। এ সময় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে কয়েক শত লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ লোকজন দোকানে ঢুকে হামলা চালাচ্ছে। এ সময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, ‘বিএনপির মিছিলের আগে যে সমাবেশ হয়েছিল, সেখানে নাম ঘোষণাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সতর্ক অবস্থানের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। যেসব দেশীয় অস্ত্র ছিল, সেগুলো আমরা জব্দ করেছি। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমি ঘটনাস্থলে আছি এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

রূপালী বাংলাদেশ

Link copied!