× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৩৬ পিএম

৪০ ফুট পানির নিচ থেকে এমআইএসটি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:৩৬ পিএম

নিহত শিক্ষার্থী আবু নাইম। ছবি : রূপালী বাংলাদেশ

নিহত শিক্ষার্থী আবু নাইম। ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া-পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পদ্মা সেতু সংলগ্ন নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

নিহত শিক্ষার্থী হলেন আবু নাইম। তিনি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ছিলেন।  

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ৪০ ফুট পানির নিচ থেকে উদ্ধার করা মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এমআইএসটির ১৮ জন শিক্ষার্থী নৌকা নিয়ে ঘুরতে যান। এ সময় তিন জন শিক্ষার্থী গোসলের উদ্দেশ্যে নদীতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। নিখোঁজ শিক্ষার্থীর নাম আবু নাইম। তিনি এমআইএসটির সিভিল মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পদ্মা সেতুর ৪ নম্বর পিলার থেকে প্রায় ৫০০ গজ দূরে ৪০ ফুট পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’

তিনি আরও জানান, শনিবার বিকেলে ঘটনার খবর পাওয়ার পর থেকে মুন্সীগঞ্জ ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে।

Link copied!