ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

২০৪ বোতল ফেন্সিডিলসহ যুবক গ্রেপ্তার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০৮:৫২ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ২০৪ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া পালেরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. জালাল উদ্দিন ওরফে সৌরভ (২৭)। তিনি চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলা জয়রামপুর এলাকার মো. মনিরুল ইসলামের ছেলে এবং বর্তমানে হাসাড়া পালেরপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ভাড়াটে টিনশেড ঘরের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের হাতলযুক্ত ব্যাগ থেকে ১৩৬ বোতল, আরেকটি ব্যাগ থেকে ৫৯ বোতল এবং একটি প্লাস্টিকের চটের ব্যাগ থেকে ৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা। গ্রেপ্তারকৃত জালাল উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।