ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পঞ্চগড়ে সেনানিবাস স্থাপনের আহ্বান জানালেন সারজিস আলম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৮:৪১ এএম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে একটি নতুন সেনানিবাস (ক্যান্টনমেন্ট) প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী, পঞ্চগড়ে একটি ক্যান্টনমেন্ট চাই।

সীমান্তবর্তী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পঞ্চগড়ের নিরাপত্তা ও ভূ-রাজনৈতিক গুরুত্বের বিষয়টি সামনে এনে তিনি এ দাবি জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই বিষয়টি নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।