উচ্চশিক্ষায় যৌথ অংশীদারিত্ব এবং দ্বৈত ডিগ্রি কর্মসূচির জন্য জাতীয় নীতিমালা প্রণয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগের অংশ হিসেবে গত রবিবার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) চ্যান্সেলারি মিটিংরুমে একটি উচ্চ পর্যায়ের পরামর্শসভা অনুষ্ঠিত হয়। এতে ফুলব্রাইট স্পেশালিস্ট ও প্রোগ্রাম অ্যানালিস্ট ড. গ্রেস মুকুম্পা অংশগ্রহণ করেন। সভায় অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি, উপাচার্য, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়টির চলমান অঙ্গীকারের কথা তুলে ধরেন।

