ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) আয়োজনে শেষ হয়েছে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি। বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় ইউসিবি ওই আয়োজন করে। সম্প্রতি আশুলিয়ায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম পরিচালক এবং এসআইসিআইপির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়াসিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্রাটেজি বিভাগের প্রধান মো. রীদওয়ানুল হকসহ ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

