ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৭:০৯ এএম

গতকাল বুধবার জনতা ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের (জেসিআইএল) ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানির মতিঝিলস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন জেসিআইএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর মো. মজিবর রহমান। সভায় কোম্পানির পরিচালকরা ও শেয়ারহোল্ডারগণ, জনতা ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালকগণ, মিডিয়া ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন।