× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:৫১ এএম

৪৩ ঘণ্টা পর পদ্মা নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:৫১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া এলাকায় পদ্মা সেতুর কাছে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. আরাফাতের মরদেহ ৪৩ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি নদীতে মাছ ধরার সময় জেলেরা মরদেহটি ভেসে উঠতে দেখেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র আরাফাত চার বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ স্রোতের টানে সে ভেসে যায়। তার সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আরাফাত নিখোঁজ হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। তবে টানা দুই দিন অভিযান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আজ সকালে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে এবং স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত আরাফাত শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!