মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ২৪ মামলার পলাতক আসামি মো. মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’কে (৪৮) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৯টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার মাদবর বাড়ির মোড়স্থ আল-আমিন ইলেকট্রনিক্স দোকানের সামনে থেকে মো. মনির হোসেন মন্ডল ওরফে ‘গাঁজা মনির’কে ৫০০ পিস ইয়াবা, একটি সুইচ গিয়ার ও একটি ধারালো ছোরাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির হোসেন মন্ডল ওরফে 'গাঁজা মনির ডিঙ্গাভাঙ্গা এলাকার
মৃত সবুর মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পূর্ব থেকেই বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য প্রাসঙ্গিক আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

