পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. কাইয়ুম হাওলাদার (৩০)। তিনি কলাপাড়া থানার টিয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড, পশ্চিম বাদুরতলী গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কলাপাড়া বাসস্ট্যান্ডের উত্তর পাশে বাথরুমের পেছনের গলিতে অবস্থিত মিরাজের পরিত্যক্ত টিনশেড কাঠের ঘরে অভিযান চালানো হয়। কলাপাড়া থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী মোবাইল টিম-৭ এর দায়িত্বরত এসআই মো. শহিদুল ইসলাম খান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) উপধারায় কলাপাড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
কলাপাড়া থানা ওসি মো. নজরুল ইসলাম জানান, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

