ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইন উপড়ে ফেলার ঘটনার প্রায় ১৪ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।
তবে ত্রিশালের আউলিয়ানগর থেকে গফরগাঁওয়ের মশাখালী পর্যন্ত ক্ষতিগ্রস্থ রেলপথে আপাতত ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও স্টেশনের আউটার সিগনালের কাছে রেললাইন উপড়ে ফেলার কারণে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়।


