× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:০১ পিএম

জামিন পেলেন বিএনপির সাবেক এমপি সারোয়ার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৮:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সংসদ সদস্য শাহ শহীদ সারোয়ার জামিনে মুক্ত হয়েছেন। রোববার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের ভাতিজা মোস্তাফিজ ফকির দৈনিক রূপালী বাংলাদেশকে জামিনের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত বৃহস্পতিবার উচ্চ আদালতে শাহ শহীদ সারোয়ারের জামিন আবেদন বিচারক মঞ্জুর করেন। পরে আজ বিকালে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এর আগে, গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ময়মনসিংহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে শাহ শহীদ সারোয়ার ঘোড়া প্রতীক পান। ওই দিন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর ঘটনায় করা মামলায় কারাগারে বন্দি ছিলেন। ওই মামলায় গত ২১ ডিসেম্বর ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন এই বহিষ্কৃত নেতা। এ সময় আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

সূত্র জানায়, গত বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে বৈষম্যবিরোধী আন্দোলনের হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মো. আমীর হোসেন নামের এক ব‍্যক্তি এই মামলা করেন। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা। এরপর চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআইআরভুক্ত করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।

মামলার এজাহারে বাদী দাবি করেন, ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরক দ্রব‍্যাদি এবং আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করে ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে। এতে আমি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হই।

দলীয় সূত্র জানায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য শাহ শহীদ সারোয়ার ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের ডামি নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন।

রূপালী বাংলাদেশ

Link copied!