× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:১২ পিএম

জামায়াতের দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:১২ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ১১ সংসদীয় আসনে একমাত্র ফুলবাড়িয়া আসনে জামায়াতের বিদ্রোহী প্রার্থী রয়েছে। ওই এক আসনেই জামায়াতের দুই পক্ষের মধ্যে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই প্রার্থী।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মু. কামরুল আহসান মিলন দাঁড়িপাল্লা প্রতীকে লড়ছেন। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াত থেকে বহিষ্কৃত সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন যিনি ঘোড়া প্রতীকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ফুলবাড়িয়া প্রেসক্লাবে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মু. কামরুল আহসান মিলন সংবাদ সম্মেলন করে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

তিনি বলেন, নির্বাচনি প্রচারণার সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নিয়মিতভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে এবং তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

মু. কামরুল আহসান মিলন আরও বলেন, ‘ঘোড়া প্রতীকের সমর্থকরা ধুরধুরিয়া বাজারে আমার কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং আন্ধারিয়া পাড়ার মিলন বাজারে আমাদের নির্বাচনি অফিসের সামনে ব্যানার ফেস্টুন ছিড়ে ফেলে নির্বাচনি পরিবেশ নষ্ট করেছে। নির্বাচনি প্রচার গাড়িতেও হামলা করা হয়েছে।’

এসব ঘটনায় প্রশাসনকে অবহিত করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে কর্মীদেরকে শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টায় জামায়াত থেকে বহিষ্কৃত সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন জরুরি সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, ‘আমার ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে জামায়াত পরিকল্পিতভাবে মিথ্যাচার করছে এবং নির্বাচনি বিধি লঙ্ঘনের ঘটনাগুলো আড়াল করতে আমার কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’

‘পুলিশ দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হামলাকারীদের গ্রেপ্তার, আহতদের উন্নত চিকিৎসা এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

তিনি আরও জানান, ছাত্র শিবিরের সাবেক নেতা আশিকুল ইসলাম নামে তার এক কর্মীকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। এতে তার কানের পর্দা ফেটে গেছে এবং পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফুলবাড়িয়া আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা হলেন: বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আখতারুল আলম ফারুক, বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকের অধীনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শামসউদ্দিনের স্ত্রী আখতার সুলতানা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. নুরে আলম সিদ্দিকী।

রূপালী বাংলাদেশ

Link copied!