ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিদ্যুৎস্পর্শে নির্মাণ শ্রমিক ও সড়কে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৯:৩৩ পিএম
সড়ক দুর্ঘটনার খবরে স্থানীয়দের ভিড়। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ফুলপুর পৌর শহরে বিদ্যুৎস্পৃষ্ঠে নির্মাণ শ্রমিক ও বিকালে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট ডাঙ্গাচরা এলাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত হয়।

নিহত নির্মাণ শ্রমিক হানিফ মিয়া (৬০) উপজেলার বাকতা ইউনিয়নের চাঁদপুর নদীর পাড় গ্রামের ইমান আলী ছেলে। সড়ক দুর্ঘটনায় নিহত মজনু মিয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট ডাঙ্গাচরা এলাকার সুলতান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পৌর শহরের হাসপাতাল রোড এলাকার ইনছান মুন্সির তিনতলা ভবনে কাজ করছিলেন হানিফ মিয়া। ভবন ঘেষে উত্তর পাশে পল্লি বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎতের খোলা তারের লাইন। ঝুঁকি নিয়ে তৃতীয় তলার ছাদের সিমানা প্রাচীরের গাঁথুনি দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান হানিফ মিয়া।

স্থানীয়দের অভিযোগ, ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইন থাকলেও ভবন মালিক নিরাপত্তার কোনো ব্যবস্থা নেয়নি। ঝুঁকি নিয়ে শ্রমিকরা কয়েকদিন ধরে কাজ করছেন। মালিক পক্ষের এ ধরনের অবহেলার কারণে মৃত্যু হয়েছে।

এদিকে, উপজেলার নাওগাঁও ইউনিয়নের বালুঘাট ডাঙ্গাচরা এলাকা বাবা সুলতান আলী ছেলে মজনুকে (৩০) সড়কে সিএনজি চালানো শেখার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে মজনু মিয়াকে মৃত ঘোষণা করের।

ফুলবাড়িয়া থানার ওসি সাইফুল্লাহ সায়েফ বলেন, ‘খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’