× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:০০ এএম

ভাঙা রেললাইন মেরামত, ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১২:০০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ভাঙা রেললাইন মেরামতের পর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। প্রায় আড়াই ঘণ্টা কাজ শেষে সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে সোমবার রাত ৮টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকার দাইরেরপুল এলাকায় রেললাইন ভাঙার ঘটনা ঘটে। এতে ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, পাগলা থানার কাওরাইদ রেলওয়ে স্টেশন ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি দাইরেরপুল এলাকায় স্থানীয় লোকজন রেললাইনের প্রায় ছয় ইঞ্চি অংশ ভাঙা দেখতে পান। পরে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান।

খবর পেয়ে সংশ্লিষ্ট স্টেশন মাস্টারের মাধ্যমে রেলওয়ের কর্মচারীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আড়াই ঘণ্টা কাজ করে ভাঙা রেললাইন মেরামত করেন। এরপর ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!