× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:০৬ পিএম

বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলনেতা যৌতুক মামলায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ০২:০৬ পিএম

গ্রেপ্তার ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলনেতা ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান (৩৩) যৌতুক মামলায় গ্রেপ্তার হয়েছেন। তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস বিথী (২৪) বাদী হয়ে নান্দাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুক-সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।

রোববার (৮ মার্চ) দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে নান্দাইল থানা পুলিশ।

জানা যায়, বিএনপির ময়মনসিংহ উত্তর জেলা কমিটির সদস্য মামুন বিন মান্নানের অনুসারী ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতান নান্দাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। তবে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

নান্দাইল থানার ওসি মো. আল আমীন জানান, ৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে গত ৬ মার্চ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় শনিবার রাতে নিজ বাড়ি থেকে ইন্তেহারুল করিম ওরফে টিপু সুলতানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ মামলায় টিপু সুলতান ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারের অভিযান চলছে।

Link copied!