× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:১০ পিএম

মাছ ধরার জালে ব্রহ্মপুত্র নদ থেকে উঠে এলো সরকারি দুই বস্তা ওষুধ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৫:১০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছ ধরার জালে উঠে এলো দুই বস্তা সরকারি ওষুধ। খবর পেয়ে পুলিশ ওষুধগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে দুই বস্তা সরকারি ওষুধ জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় জেলেরা ব্রহ্মপুত্র নদে জাল ফেলে মাছ ধরছিলেন। কিন্তু জাল টেনে তোলার সময় মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন বস্তায় মরদেহ থাকতে পারে এ আশঙ্কায় গফরগাঁও থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে বস্তার মুখ খুলে ভেতরে সরকারি হাসপাতালের বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়। পুলিশ ওষুধভর্তি দুটি বস্তা থানায় নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ‘আমি যতদূর শুনেছি, বস্তাভর্তি ওষুধগুলো ২০২৩ সালের। ওই সময় কেউ হয়তো নদীতে ফেলে থাকতে পারে। ওষুধের প্যাকেট পচনশীল না হওয়ায় এবং বস্তাভর্তি থাকায় নদীর নিচে অবস্থান করছিল।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃত ওষুধগুলোর বিষয়ে থানা পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে। তদন্তের জন্য যেকোনো ধরনের সহযোগিতা করা হবে।’

গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!