× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:৫৬ পিএম

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, আটক ২

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:৫৬ পিএম

দুইজনকে আটক করেছে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

দুইজনকে আটক করেছে পুলিশ। ছবি : রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন‍্য দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নিহতের ছেলে ভ‍্যান চালক রফিকুল ইসলাম ও নাতি ইব্রাহিম খলিল।

সূত্র জানায়, নিহত হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম এবং তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ অন‍্যরা মিলে বৃদ্ধ হোসেন আলীর ওপর হামলা চালিয়ে মারধর করেন।

​প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি ঘাতক ছেলে ও নাতি মিলে বৃদ্ধকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে লাঠির আঘাতে বৃদ্ধ মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ফুলবাড়ীয়া থানার ওসি মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধ বাবা খুন হয়েছে। এ ঘটনায় মূল অভিযুক্তরা আটক হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ নিয়ে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!