× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:৪৩ পিএম

চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৭:৪৩ পিএম

বহিষ্কৃত মীর মোজাম্মেল হোসেন মনন।

বহিষ্কৃত মীর মোজাম্মেল হোসেন মনন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা মীর মোজাম্মেল হোসেন মননকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মননকে সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে দলের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসান এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্থানীয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন পর থেকে মীর মোজাম্মেল হোসেন মনন ব্যবসায়ী নুরুজ্জামান রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফ্যাক্টরি ও মাদরাসা বন্ধ করে দেওয়ার এবং ব্যক্তিগত হামলার হুমকি দেওয়া হয়।

ঘটনার জেরে গত ৬ মার্চ রমজান উপলক্ষে আয়োজিত একটি ইফতার মাহফিল চলাকালে অভিযুক্তরা মোটরসাইকেল ও অটোরিকশায় এসে নুরুজ্জামান রানাকে ১০ লাখ টাকা দ্রুত দেওয়ার হুমকি দেন। স্থানীয়রা এগিয়ে এলে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে ৭ মার্চ রাত ১০টায় আরিফুজ্জামান খান বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ আরও ২৫–৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোজাম্মেল হোসেন মনন বলেন, ‘আমাকে বহিষ্কারের প্রেস রিলিজ দেখেছি। বহিষ্কারের কারণ জানতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করছি। এর প্রতিবাদে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করব।’

Link copied!