× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:১৬ এএম

মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সাথে সংঘর্ষ, জামায়াতের চার নেতা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬, ০২:১৬ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ ও হামলার ঘটনায় জামায়াতের চার নেতাকর্মীকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার এনায়েতপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং কর্মী ইদ্রিস আলী, ইমরান মিয়া ও হাজী মনির হোসেন।

রোববার (১২ এপ্রিল) বিকেলে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম তমা এ নির্দেশ দেন। 

আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ এপ্রিল রাত ১১টার দিকে ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজার এলাকায় সিপি বাংলাদেশ কোম্পানির মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধের সূত্রপাত হয়।

স্থানীয়দের ভাষ্য, অতীতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্থানীয় নেতাকর্মীরা ওই কোম্পানির মুরগির বিষ্ঠা সংগ্রহ করে বিক্রি করতেন। পরবর্তী সময়ে বিএনপির নেতাকর্মীরা তা নিয়ন্ত্রণে নেন। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার রাতে বিপুলসংখ্যক লোকজন নিয়ে সিপি বাংলাদেশ কোম্পানিতে গিয়ে ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যাওয়া হয়। পরে কাহালগাঁও বাজারে গিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং দেশীয় অস্ত্রসহ হামলা চালানো হয়।

এ ঘটনায় বাজারের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রয়েছে। একটি ব্যাংকের এজেন্ট শাখা থেকে টাকা লুট, একাধিক মোটরসাইকেল ও একটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর এবং পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পরদিন বুধবার উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার বাদী হয়ে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের ৪৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও প্রায় ২০০ জনকে আসামি করে মামলা করেন।

পুলিশ এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে চারজনকে রোববার আদালতে হাজির করা হলে বিচারক তাদের এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

রূপালী বাংলাদেশ

Link copied!