ময়মনসিংহের নান্দাইলের কানারামপুর সুরেশ ডাক্তারের বাড়ি হতে কালিয়াপাড়া সড়ক পর্যন্ত গ্রামীণ সড়কের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
শনিবার (২৫ এপ্রিল) সকালে গ্রামীণ এই সড়কের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন: নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, উপজেলা প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া পিয়াল, নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের বাবুলসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


