× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:১৯ পিএম

লোহাগড়ায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় লোহাগড়া উপজেলা ও লোহাগড়া পৌর কৃষকদলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. পারভেজ মোল্যার সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসা মোল্যার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘ধানের শীষ মার্কা আমার মার্কা নয়, ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে। আর বিএনপি ক্ষমতায় এলে এ দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। যারা বিএনপিকে ভালোবাসেন, আমি বিশ্বাস করি সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন।’ তিনি সবাইকে সব ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, ‘আমি এমপি হতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে নড়াইলের উন্নয়নে কাজ করব। আমার দরজা সবার জন্য খোলা থাকবে।’

এ সময় নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিএনপির অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Link copied!