× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৩ পিএম

আপিল শুনানিতে মনোনয়নের বৈধতা পেলেন সাবেক লে. কর্নেল সাজ্জাদ

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন জানান, শুনানি শেষে তার আপিল মঞ্জুর হয়েছে এবং মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আসন্ন নির্বাচনে নড়াইল-১ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য, গত শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, প্রস্তাবকারী, সমর্থনকারী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেনের মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

পরে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ হোসেন জয়ী হন। ফলে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথে তার আর কোনো বাধা রইল না।

রূপালী বাংলাদেশ

Link copied!