× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:০৫ পিএম

লোহাগড়ায় চাচা-ভাইপোকে পিটিয়ে ও কুপিয়ে জখম

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ১২:০৫ পিএম

আহত চাচা-ভাইপো। ছবি : রূপালী বাংলাদেশ

আহত চাচা-ভাইপো। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়া উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে চাচা-ভাইপোকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহত মেছের মোল্যা (৩৫) লোহাগড়া উপজেলার নওয়াগ্রাম ইউনিয়নের কলাগাছি গ্রামের আহম্মেদ মোল্যার ছেলে। আহত ইয়ামিন মোল্যা (১৬) কাদের মোল্যার ছেলে। আহত মেছের মোল্যা ও ইয়ামিন মোল্যা নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায়।

আহত মেছের মোল্যা বলেন, রাত ১১টার দিকে কলাগাছি বাজার থেকে আমি আর আমার ভাইপো ইয়ামিন মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলাম। পথে (একই গ্রাম) কলাগাছির আলাউদ্দিন মোল্যার ছেলে শাকিল মোল্যা (২২), সালাম মোল্যার ছেলে ইনামুল মোল্যা (৩৮), জিল্লু মোল্যার ছেলে তুহিন মোল্যা (৩২) ও হাসিফ মোল্যা (২৭), আব্দুল্লাহ মোল্যার ছেলে আরমান মোল্যা (১৯), আতিয়ার মোল্যার ছেলে রমিন মোল্যা (৩৬), মৃত ইসরাফিল শেখের ছেলে কোবাদ শেখসহ (৩৫) আরও ৩/৪ জন আমাকে ও আমার ভাইপোকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আহত ইয়ামিন মোল্যার বাবা কাদের মোল্যা বলেন, আলাউদ্দিন মোল্যার নেতৃত্বে সপ্তাহখানেক আগে ওরা আমাদের ৪/৫ বাড়িঘর ভাঙচুর করেছে। পরে স্থানীয় মাতব্বররা সালিশ করে মিটিয়ে দিয়েছে। কাল রাতে আবার আমার ছেলে ও ভাইকে হত্যার উদ্দেশ্যে পিটিয়েছে ও কুপিয়েছে। আমি এ ঘটনায় মামলা করব এর যথাযথ বিচার চাই।

আহত মেছের মোল্যার ভাই উদার মোল্যা বলেন, আমার ভাই বাজারে ব্যবসা করে কাল রাতে বাড়ি আসার সময় আমার ভাই-ভাইপোকে মারধর করছে। আমার ভাইয়ের কাছে থাকা কিছু টাকা-পয়সা নিয়ে গেছে। তার মোটরসাইকেলটি ভেঙে তছনছ করেছে।

এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন মোল্যার মুঠোফোনে ফোন দিলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

রূপালী বাংলাদেশ

Link copied!