× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১১:১১ এএম

মায়ের পাশেই ঘুমিয়ে ছিল নাঈম, প্রাণ গেল সাপের কামড়ে

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১১:১১ এএম

নিহত নাঈম শেখ (১০)। ছবি- রূপালী বাংলাদেশ

নিহত নাঈম শেখ (১০)। ছবি- রূপালী বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নাঈম শেখ ঈশানগাতি গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্বজনদের বরাতে জানা যায়, রাতের খাওয়া শেষে নাঈম তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিল। রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ তাকে সাপ কামড় দেয়। বিষয়টি তার মা বুঝতে পেরে চিৎকার দিলে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে নাঈমকে দ্রুত উদ্ধার করেন।

পরে তাকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে অবস্থা গুরুতর হওয়ায় রাতেই নড়াইল জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শরীফ মোহাম্মদ হাসান ফেরদৌস জানান, ‘রাত পৌনে ১টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা শুরুর প্রস্তুতিকালে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।’

Link copied!